প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ৩:২২ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২, ২০২৫, ১:৩৬ অপরাহ্ণ
চুয়াডাঙ্গায় ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
চুয়াডাঙ্গায় ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে পিকেএসএফের আর্থিক ও কারিগরি সহযোগীতায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২ জানুয়ারী) সকাল ১০টায় দামুড়হুদা উপজেলার কোষাঘাটার ওয়েভ ফাউন্ডেশনের গো গ্রীন সেন্টার মিলনায়তনে ফাউন্ডেশনের উপ-পরিচালক জহির রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা.শাহাবুদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (শষ্য) কৃষ্ণ রায়, দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন ও ফাউন্ডেশনের জ্যেষ্ঠ সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ।
অনুষ্ঠানের শুরুতেই ধারনাপত্র পাঠ করেন ওয়েভ ফাউন্ডেশনের মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান সাইদ।
অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগীতায় অংশ গ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এরপর বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
Copyright © 2026 বিডি টাইমস. All rights reserved.