প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ৬:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৮, ২০২৫, ৪:৪০ অপরাহ্ণ
চুয়াডাঙ্গায় একদিনের ব্যবধানে তাপমাত্রা বেড়েছে ২ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস; ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ
চুয়াডাঙ্গায় একদিনের ব্যবধানে তাপমাত্রা বেড়েছে ২ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস। আবারো এ জেলায় ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। চলতি মৌসুমে এক থেকে ৩টি মৃদু ও মাঝারি এবং এক থেকে ২টি তীব্র তাপদাহ বয়ে যেতে পারে বলে আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে। সে ক্ষেত্রে এক বা ২টি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকতে পারে।
বৃহস্পতিবার (৮ মে) চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান জানান,এদিন বেলা ৩টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস, এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৩৪ শতাংশ। এ মৌসুমে চুয়াডাঙ্গা সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ মার্চ ৩৯ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস।
গত বুধবার (৭ মে) মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে। তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস। এক দিনের ব্যবধানে তাপমাত্রা বেড়েছে ২ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস।
এ জেলার ওপর দিয়ে মাঝারি তাপদাহ বয়ে যাচ্ছে। এতে প্রাণী ও প্রকৃতিতে নেমে এসেছে চরম অস্বস্তি। চলতি মাসের শেষের দিকে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আছে বলে তিনি জানান।
Copyright © 2026 বিডি টাইমস. All rights reserved.