প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ২:০০ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৭, ২০২৫, ৪:৩২ অপরাহ্ণ
চুয়াডাঙ্গায় ইসরায়েলী আগ্রাসন ও গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন
চুয়াডাঙ্গায় ইসরায়েলী আগ্রাসন ও গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে সকল সচেতন ও বিবেকবান মানুষ।
সোমবার (৬ মার্চ) বেলা ১১ টায় বড়বাজার শহীদ হাসান চত্বরে মানববন্ধন কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়।মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আসলাম হোসেন অর্ক ও সাধারণ সম্পাদক সাফফাতুল ইসলাম, রনি বিশ্বাস ও ছাত্রদল নেতা ফয়সাল আহমেদ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, বিশ্বের সকল মুসলিম নেতাদের ঐক্যবদ্ধ হয়ে মানবতার শত্রু ইসরায়েলী দখলদার বাহিনীর বিরুদ্ধে মোকাবিলা করতে হবে এবং গাজার মুসলিমদের জীবন রক্ষা করতে হবে। এছাড়া ইসরায়েলী পণ্য বর্জনের ডাক দেওয়া হয়।
Copyright © 2026 বিডি টাইমস. All rights reserved.