প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ১:১১ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৩০, ২০২৫, ৯:৩৬ অপরাহ্ণ
গাজীপুর আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ জামায়াত সমর্থিত ৫ বিএনপি ১১ পদে বিজয়ী
গাজীপুর জেলা আইনজীবী সমিতির ২০২৫-২৬ সেশনের নির্বাচনে ১৬টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৫টি গুরুত্বপূর্ণ পদে জামায়াত সমর্থিত সবুজ প্যানেল বিজয় অর্জন করেছে। এ বিজয়ের মধ্য দিয়ে গাজীপুর আইনজীবী রাজনীতিতে জামায়াত একটি নতুন ইতিহাস গড়েছে।
জামায়াত সমর্থিত সবুজ প্যানেল থেকে বিজয়ীরা হলেন-
সভাপতি: আলহাজ্ব মুহাম্মদ শামসুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান কামাল,
সহ-সাধারণ সম্পাদক: মুহাম্মদ ফখরুদ্দীন আকবরী (ফখরু), সদস্য: আব্দুর রহিম, মাহদী হাসান।
অন্যদিকে, বিএনপি সমর্থিত প্যানেল সহ-সভাপতি ও কোষাধ্যক্ষসহ ১১টি পদে জয়লাভ করেছে। তাদের মধ্যে নির্বাচিত হয়েছেন-সহ-সভাপতি: আব্দুল হামিদ,কোষাধ্যক্ষ: মোঃ আবুল কালাম আজাদ,লাইব্রেরি সম্পাদক: মোঃ কামরুল হাসান রাসেল, অডিটর: রবিউল আলম,সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক: মোঃ সালাহ্ উদ্দিন খান অপু,মহিলা সম্পাদিকা: আজিজা আক্তার,সদস্য: মোঃ আসিফ রায়হান কাউসার, আশিকুর রহমান, কামরুল হাসান, ফাতেমা খান, আলহাজ্ব মোঃ শ্যামল সরকার।
নির্বাচনের এ ফলাফল গাজীপুর আইন অঙ্গনে দুই দলের মধ্যে শক্তিশালী অবস্থানের প্রতিচ্ছবি বলেও মনে করছেন সংশ্লিষ্ট মহল।
Copyright © 2026 বিডি টাইমস. All rights reserved.