প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ৫:১২ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ১০:৩১ অপরাহ্ণ
খ্রিস্ট্রান ধর্মীয় নেতাকর্মীদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়
স্টার সানডে সুষ্ঠুভাবে পালনের জন্য খ্রিস্ট্রান ধর্মীয় নেতাকর্মীদের সাথে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
পুলিশ সুপারের সম্মেলন কক্ষে শনিবার (১৯ এপ্রিল) বিকাল ৫টায় পুলিশ সুপার খন্দকার গোলাম মওলার সভাপতিত্বে খ্রিস্ট্রান ধর্মীয় নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এদিন রাত ৮টার পর গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো এক বার্তায় পুলিশ সুপার জানান মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার বিষয়টি জানান।
সভায় জানানো হয়, চুয়াডাঙ্গা জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্ম সুষ্ঠুভাবে পালনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সতর্ক রয়েছে। শান্তিপূর্ণভাবে ও আনন্দমূখর পরিবেশে ২০ এপ্রিল স্টার সানডে পালন করার জন্য যেকোনো পরিস্থিতি মোকাবেলায় পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনসহ তৎপর রয়েছে জেলা পুলিশ।
ইতোমধ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করতে সাদা পোশাকে ডিবি, ডিএসবি মাঠে কাজ করছে এবং অনলাইনে গুজব প্রতিরোধে সাইবার প্যাট্রোলিং জোরদার করা হয়েছে। আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাসহ খ্রিস্ট্রান ধর্মীয় নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 বিডি টাইমস. All rights reserved.