তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি'র জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন পালন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৮ আগষ্ট দুপুর দেড়টার তিতাস গ্যাসের সপ্তম তলায় অবস্থিত মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন তিতাস গ্যাস প্রধান কার্যালয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আবুল কালাম।
এতে উপস্থিত ছিলেন তিতাস গ্যাস এর সাবেক সভাপতি তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন ও সদস্য, শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। জনাব, আলহাজ্ব ফয়েজ আহমেদ লিটন জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজিঃ বি -১৯৪০ বর্তমান সভাপতি খন্দকার জুলফিকার মতিন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, পেট্রো বাংলা কর্মচারী ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের কার্যকরী সভাপতি সাদেকুর রহমান, তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের ১নং যুগ্মসাধারণ সম্পাদক আলমগীর হোসেন সহ সাধারণ সদস্যবৃন্দ।
মিলাদ মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা, তারেক রহমানের সুস্থতা কামনা সহ দেশবাসীর জন্য দোয়া করা হয়।