রাজধানীর ডেমরা থানা অন্তর্গত কোনাপাড়া পুলিশ ফাঁড়ি'র উদ্যোগে কিশোর গ্যাং প্রতিরোধে সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৪ মে ডিএমআরসি কলেজ থেকে শুরু হয়ে ডেমরা বাঁশের পুল পর্যন্ত এই কর্মসূচি পালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী বিভাগ ডেমরা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মাসুদুর রহমান মনির। তার সঙ্গে ছিলেন ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মধুসূদন দাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৬৪ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মাসুদুর রহমান মোল্লা বাবুল। ডিএমপির ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার ইকবাল হোসেন বিপিএম সেবার নির্দেশনায় এতে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কোনাপাড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই (নিরস্ত্র) সোহেল রানা।
বর্তমানে রাজধানীতে ভয়ংকর কিশোর গ্যাংয়ের সংখ্যা কমপক্ষে ১০০টিরও বেশি এবং সদস্য সংখ্যা চার হাজারের বেশি বলেই জানা যায়, উদাহরণস্বরূপ তেজগাঁওতে ২০টি, মিরপুরে ৩৫টি উত্তরায় ২০টি গুলশানে ৬টি, ওয়ারীতে ছয়, মতিঝিলে ১১, রমনায় আট এবং লালবাগে চারটি গ্রুপ অধিক মাত্রায় সক্রিয় রয়েছে।
রাজধানীর বাইরে সাভারে প্রায় ১৫টি, টঙ্গীতে ৩০টি এবং নারায়ণগঞ্জে বেশ কয়েকটি গ্রুপ সংশ্লিষ্ট অঞ্চলগুলোকে অপরাধের অভয়ারণ্য বানিয়ে রেখেছে।
ফলে ঢাকায় প্রতি মাসে ১৫-২০টি খুন হচ্ছে দেশে গত ২০ বছরে এ ধরনের কিশোর অপরাধীদের হাতে ১২০ জন খুন হয়েছে। এর মধ্যে ৩৪ জনই খুন হয়েছে শেষ দুই বছরে, তথ্যানুযায়ী সাভারে ভাইয়ের কাছ থেকে বোনকে ছিনিয়ে নিয়ে হত্যা, বরগুনায় নয়ন বন্ডের দ্বারা রিফাত খুন, বুয়েটে আবরার ফাহাদ হত্যাকাণ্ড আর সিলেটের এমসি কলেজে ছাত্রনেতাদের দ্বারা স্বামীকে আটকে গৃহবধূকে গণধর্ষণ ইত্যাদি সবই কিশোর গ্যাংয়ের বিষফল।
তাই কিশোর গ্যাংয়ের বিষবৃক্ষ উৎপাটন করতে কোনাপাড়া পুলিশ ফাঁড়ি কর্তৃক আয়োজিত এই যুগান্তকারী উদ্যোগ প্রশংসা পেয়েছে এলাকাবাসীর