প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ৩:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৩০, ২০২৫, ২:১১ অপরাহ্ণ
কালিয়াকৈরে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় বৃহস্পতিবার সকালে এডভেনটিস্ট ইন্টারন্যাশনাল মিশন স্কুলের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে
এডভেনটিস্ট ইন্টারন্যাশনাল মিশন স্কুলের মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুরুতেই নতুন ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএএসসি এর চেয়ারম্যান ডা:এল. এস.হালদার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডা:ইডিন মন্ডল।
আরো উপস্থিত ছিলেন, এডভেনটিস্ট ইন্টারন্যাশনাল মিশন স্কুলের প্রিন্সিপাল আর এস ঘরোজা সহ বিভিন্ন শিক্ষকগণ ছাত্রছাত্রী বৃন্দ বিভিন্ন অভিভাবক বৃন্দ। ছাত্র-ছাত্রীদের বরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Copyright © 2026 বিডি টাইমস. All rights reserved.