প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ২:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৯, ২০২৫, ৭:২৯ অপরাহ্ণ
কালিয়াকৈরে জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালিত
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এ্যাড.আসাদুজ্জামান মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ।
সভায় বক্তব্য রাখেন সুত্রাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আমিন, চাপাইর ইউনিয়ন বিএনপির সভাপতি ডি জি রব্বানী, ঢালজোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আফসার উদ্দিন, গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. রফিকুল ইসলাম, গাজীপুর জেলা ছাএদলের সাধারণ সম্পাদক জাফর ইকবাল জনি প্রমুখ।
Copyright © 2026 বিডি টাইমস. All rights reserved.