প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ৩:২২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২, ২০২৪, ৪:৪৬ অপরাহ্ণ
কাজিপুর পৌরসভার বাজেট ঘোষণা
সিরাজগঞ্জের কাজিপুর পৌরসভার ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন পৌরসভার ভারপ্রাপ্ত সচিব প্রকৌশলী রফিকুল ইসলাম।এই বছরে ১০৮ কোটি টাকা ৭৭ লাখ ৯৬ হাজার টাকা আয় এবং ব্যয় বিবরণী ধরা হয়েছে ১০৮ কোটি ৫০ লাখ ৫১ হাজার টাকা ।
২ জুলাই মঙ্গলবার দুপুরে পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ -১ আসনের এমপি তানভীর শাকিল জয়। এই সময় তিনি পৌরসভার নবনির্মিত সীমানা ফলক, প্রয়াত নেতা মোহাম্মদ নাসিমের মূরাল উদ্বোধন এবং স্বপ্নের কাজিপুর পৌরসভা বইয়ের মোড়ক উন্মোচন করেন। কাউন্সিলর আল ফাহিদ মন্জুর সঞ্চালনায় বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন । সাবেক মেয়র গোলাম মোস্তফা মধু তালুকদার প্রমুখ।
এই সময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পৌর কাউন্সিলর ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।
Copyright © 2026 বিডি টাইমস. All rights reserved.