প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ২:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২১, ২০২৫, ১:১৪ অপরাহ্ণ
কর্নেল তাহেরের সমাধিতে সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের শ্রদ্ধা নিবেদন
মহান মুক্তিযুদ্ধের ১১নং সেক্টর কমান্ডার কর্নেল আবু তাহের, বীর উত্তম এর ৪৮তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছে সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ, ময়মনসিংহ। ২১ জুলাই ২০২৫ বেলা ১১টায় নেত্রকোণার কাজলায় সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন কর্মসূচী পালিত হয়।
শ্রদ্ধা নিবেদন কর্মসূচী শেষে মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কর্নেল আবু তাহের, বীর উত্তম এর সমাধিস্থলে আগত বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে তাঁর জীবন ও কর্মের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ আলোচনা সভায় বক্তব্য রাখেন সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ, ময়মনসিংহ এর সভাপতি ইমতিয়াজ আহমেদ। তিনি তার বক্তব্যে বলেন, কর্নেল তাহের দেশপ্রেমিকের উজ্জ্বল দৃষ্টান্ত।
১৯৭১ সনে কর্নেল তাহের পাকিস্তান থেকে পালিয়ে এসে মহান মুক্তিযুদ্ধে অংশ্রগ্রহণ করেন। তাঁর প্রস্তাবে তৎকালীন রংপুরের পুর্বাংশের যমুনা তীরবর্তী অঞ্চল, জামালপুর, টাংগাইল, বৃহত্তর ময়মনসিংহ ও সিলেটের (বর্তমানে সুনামগঞ্জ)কিছু অংশ নিয়ে ১১ নং সেক্টর গঠিত হলে তিনি সেক্টর কমানরডারের দায়িত্ব গ্রহণ করেন। কর্নেল তাহের সম্মূখ সমরে যুদ্ধের মাঠে উপস্থিত থেকে যুদ্ধ পরিচালনা করে পাকিস্তানী হায়েনা ও তাদের দোসর আলবদর, আলশামস্, রাজাকারদের নাস্তানাবুদ করেন। তিনি ১৯৭১ এর ১৪ নভেম্বর জামালপুরের কামালপুর যুদ্ধে পাকিস্তানীদের কামানের গোলায় একটি পা হারান। তাহের চেয়েছিলেন একটি শোষণমুক্ত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে।
যে সমাজ ব্যবস্থায় দেশের প্রতিটি মানুষ পাবে মৌলিক অধিকারের নিশ্চয়তা। বাংলাদেশ নামক রাষ্ট্রের অভ্যুদ্বয়ের জন্য তার এই দৃষ্টান্তমূলক আত্বত্যাগ প্রজন্ম থেকে প্রজন্ম অনুপ্রেরণা গ্রহণের অনন্যা নজির। । তাঁর এই আত্মত্যাগকে অনুধাবন করে আমাদেরকে দেশপ্রেমের ঝান্ডা উড়িয়ে সম্মূখপানে এগিয়ে যেতে হবে।
Copyright © 2026 বিডি টাইমস. All rights reserved.