ঢাকার মহাখালীর টিআ্যান্ডটি বয়েজ স্কুল রোডে একটি বস্তিতে আগুন লাগার পর ফায়ার সার্ভিস কর্মীরা তা নেভানোর চেষ্টা করছেন।
রোববার বেলা পৌনে ৪টার দিকে কড়াইল বস্তির পাশে টিআ্যান্ডটি বয়েজ স্কুল রোডের ওই বস্তিতে আগুন লাগে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, বিকেল ৪টা ৫ মিনিটে আমাদের কাছে আগুন লাগার খবর আসে। সংবাদ পেয়ে আমাদের ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।