রাজধানীর ডেমরা থানার অন্তর্ভুক্ত ঐতিহ্যবাহী"ডেমরা প্রেসক্লাব"গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত এক ঝাঁক কলম নবীন প্রবীণ সাংবাদিকদের নিয়ে দেশের বহুল প্রচারিত জাতীয় দৈনিক প্রিন্ট ও ইলেকট্রনিক,অনলাইন মিডিয়ার কর্মরত বস্তুনিস্ঠ সংবাদ পরিবেশনে দায়বদ্ধতা থেকে ডেমরা কদমতলী যাত্রাবাড়ী সহ আশে পাশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ সামাজিক রাজনৈতিক অনুসন্ধানী অপরাধমূলক খেলাধুলাসহ জাতীয় সকল ধরনের সংবাদ গণমাধ্যম দ্বারা প্রকাশ করে আসছে ডেমরা প্রেসক্লাব সাংবাদিকবৃন্দ।
গত জুলাই বিপ্লব ৫ই আগস্ট এর পরে ০৭ তম মেয়াদে ডেমরা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি পুর্নগঠিত করা হয়েছে। বর্তমানে ৭০/৮০ জন বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার থানা প্রতিনিধি সিটি রিপোর্টারসহ বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল সঠিক তথ্য পাত্য সাংবাদিকবৃন্দদের সমন্বয়ে ডেমরা প্রেসক্লাবের ১৮ বছর পূর্তি অনুষ্ঠানটি কর্মসূচী দিন তারিখ ঘোষণা হতে যাচ্ছে।
তারই ধারাবাহিকতায় ঐতিহ্যবাহী ডেমরা প্রেসক্লাবে কার্যনিময় কমিটির পরিচালনা পরিষদের সর্ব-সিদ্ধান্তক্রমে রাজনীতিবিদ,বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, সমাজের সুনামধন্য গর্নমান্য ব্যাক্তিবর্গদের নিয়ে পরিচালনা পরিষদের উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত সদস্য পদে অধিষ্ঠিত হয়েছেন বিশিষ্ট যাএাবাড়ী জাতীয়তাবাদী যুবদল নেতা বহু জেল-জুলুম কারা নির্যাতনের শিকার জনাব, মুশফিকুর রহমান ফাহিম নিশ্চিত করেছেন বলেই ডেমরা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি সকল সাংবাদিকবৃন্দ অত্যন্ত আনন্দিত গর্বিত।
এই দিকে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীন সাংবাদিক জনাব নজরুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক এ আর হানিফ যৌথ বিবৃতিতে বলেন,
জনাব মুশফিকুর রহমান ফাহিম সাহেবের মতন একজন সামাজিক রাজনৈতিক ব্যক্তিত্বকে ডেমরা প্রেসক্লাবের সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে পেয়ে ঐতিহ্যবাহী ডেমরা প্রেসক্লাবকে আরো বেগবান আরো সু সংগঠিত উন্নত শিখরে পৌঁছাবে এই আশা ব্যক্ত করেন।