প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ৫:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১২, ২০২৪, ৯:৩৯ অপরাহ্ণ
এ দেশের মানুষ কেউ সংখ্যালঘু না, সবাই বাংলাদেশী-কামরুজ্জামান সোহাগ
গাইবান্ধা- ৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সদস্য কামরুজ্জামান সোহাগ বলেছেন, এ দেশের মানুষ কেউ সংখ্যালঘু না, সবাই বাংলাদেশী।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে, গাইবান্ধার সাঘাটা ও ফুলছড়ি উপজেলার ৬৯ টি মন্ডপ ও মন্দিরে আর্থিক সহায়তা প্রদান কালে এসব কথা বলেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে, সকাল থেকে মন্দির পরিদর্শন শুরু করেন, এভাবে গভীর রাত পর্যন্ত সাঘাটা ও ফুলছড়ি উপজেলার পুজা মণ্ডপ গুলোতে যান, কথা বলেন পূজা আয়োজকদের সাথে, নগদ অর্থ সহায়তা দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, ফুলছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম সরকার, ফুলছড়ি উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসাইন, মামুন কাদির সুমন, সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 বিডি টাইমস. All rights reserved.