নওগাঁর সদর উপজেলায় এনথ্রাক্স বা তড়কা রোধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে উপজেলা হলরুমে উপজেলা প্রাণীসম্পদ অফিসের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: আমিনুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম সিদ্দিক । প্রধান অতিথি তার বক্তব্যে বলেন কোন অসুস্থ গরু জবাই করা যাবে না। মাংস বিক্রেতাদের পশুর প্রত্যয়ন পত্র নিয়ে পশু জবাই করতে হবে। এই নির্দেশনা মাংস ব্যবসায়ীদের অবশ্যই পালন করতে হবে।
এসময় উপজেলার বিভিন্ন বিভাগের সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, মাংস ব্যবসায়ী, ইউপি চেয়ারম্যানসহ আরোও অনেকে উপস্থিত ছিলেন।