প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ১২:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৬, ২০২৫, ১:২০ অপরাহ্ণ
আমরা কল্যাণ রাষ্ট গঠন করতে চাই-মাহামুদুর রহমান মান্না
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিরাজগন্জ -১ আসনে নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তবে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না কাজিপুরের মাটিতে বক্তবে্র শুরুতেই প্রয়াত নেতা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমকে স্মরণ করেন।
বক্তব্যে তিনি বলেন, আমরা কল্যাণ রাষ্ট গঠন করতে চাই, ৫৪ বছর হয়ে গেল বাংলাদেশ গরীবই আছে। মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি।দরিদ্র, মধ্যবিত্ত মানুষের জন্য সুপরিকল্পিত পদক্ষেপ গ্ৰহনের মাধ্যমে পরিকল্পনা বাস্তবায়ন করবো।
২৫ নভেম্বর মঙ্গলবার বিকেলে কাজিপুর পৌর সুপার মার্কেট প্রাঙ্গণে নাগরিক ঐক্য কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক এবং গনতন্ত্র মঞ্চ জোট মনোনীত প্রার্থী সিরাজগন্জ -১ আসনের প্রার্থী সাকিব আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গণ সংহতি আন্দোলনের প্রধান সমন্বনয়কারী জুনায়েদ সাকি, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু। অনুষ্ঠান পরিচালনা করেন, নাগরিক ঐক্য সিরাজগন্জ জেলা শাখার সদস্য সচিব, মোখলেছুর রহমান সবুজ।
Copyright © 2026 বিডি টাইমস. All rights reserved.