প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ৪:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩, ২০২৪, ১২:১০ অপরাহ্ণ
আপত্তিকর ভিডিও ভাইরাল ২ এপিবিএন’র অভিযানে যুবক গ্রেফতার
আখি (১৮) (ছদ্মনাম), ভিকটিম পালাশিহাটা বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজে থেকে ২০২৪ সালে এইচএসসি পাস করে বর্তমানে ইন্সপায়ার কোচিং সেন্টার, ময়মনসিংহে নার্সিং কোচিং করছে। ভিকটিম ময়মনসিংহ কোতোয়ালী থানাধীন ভাটিকাশর নামক স্থানে একটি মেসে থেকে পড়ালেখা করে।
ফরিদুজ্জামান (২৪)ভিকটিমের পাশের এলাকায় বসবাস করে। উক্ত বিবাদীর সাথে ভিকটিমের আনুমানিক দেড় বছর আগে ফেইসবুকের মাধ্যমে পরিচয় হয়। এক পর্যায়ে ভিকটিমের সাথে উক্ত বিবাদীর ফেইসবুক ম্যাসেঞ্জারে মাধ্যমে কথা বার্তা চলতে থাকে এবং প্রেমের সম্পর্ক হয়।
প্রেমের এক পর্যায়ে উক্ত বিবাদী ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে ভিডিও কলে বিবস্ত্র হয়ে কথা বলতে বাধ্য করে এবং গোপনে ভিডিও রেকর্ড করে
উক্ত ভিডিও দিয়ে পরবর্তীতে বিবাদী ফরিদুজ্জামান ভিকটিম‘কে স্যোশাল মিডিয়ায় ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাক মেইল করে ভিকটিমের কাছে বিভিন্ন অংকে সর্বমোট ৩০,০০০/-(ত্রিশ হাজার) টাকা নেয়। এছাড়াও উক্ত ভিডিও ছড়িয়ে দেওয়ার কথা বলে বিবাদী ভিকটিমকে তার সাথে দেখা করে শারীরিক সম্পর্ক করার জন্য বারং বার চাপ দিতে থাকে। ভিকটিম উক্ত বিবাদীর কূ-প্রস্তাবে রাজি না হওয়ায় বিবাদী রাগে ক্ষোভে তার কাছে থাকা রেকর্ডকৃত আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেয় এবং টাকা দাবি করে। নিরুপায় হয়ে উক্ত বিষয়ে আইনগত সহায়তার জন্য জাতীয় জরুরী সেবা “৯৯৯” এ কল দিলে “৯৯৯” ভিকটিম‘কে ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহে যোগাযোগ করতে বলে। ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ২ এপিবিএন এর সাইবার ক্রাইম শাখা এপিবিএন হেডকোয়ার্টার্সের এলআইসি/সিআইএ শাখার উন্নত তথ্য প্রযুক্তির সহায়তায় বিবাদির বর্তমান অবস্থান সনাক্ত করে
১ ডিসেম্বর ২০২৪ তারিখ রাত অনুমান ৯টার সময় জামালপুর জেলার সদর হতে আটক করে ১ টি মোবাইল জব্দ করে। জব্দকৃত মোবাইল ফোন পর্যালোচনা করে ভিকটিমের একাধিক আপত্তিকর ছবি ও ভিডিও কলে কথোপকথোনের আপত্তিকর ভিডিও রেকর্ডিং পাওয়া যায়। পরবর্তীতে ধৃত আসামীকে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় সোপর্দ করা হয়। ধৃত আসামীর বিরুদ্ধে কোতোয়ালী থানার মামলা নং-১০ তারিখ-০২/১২/২০২৪খ্রিঃ, ধারা- পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইন,২০১২ এর ৮(১/২/৩) ধারায় নিয়মিত মামলা রুজু করে।
Copyright © 2026 বিডি টাইমস. All rights reserved.