(২৭ ফেব্রুয়ারি) সংরক্ষিত নারী আসনে বিজয়ীদের নামের তালিকাসহ গেজেট প্রকাশ করা হয়েছে। নির্বাচিত এই ৫০ জন সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে আজ বুধবার। জাতীয় সংসদ ভবনের নিচতলায় শপথ কক্ষে বিকেল সাড়ে ৩টায় তাদের শপথবাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
সংসদ সচিবালয়ের গণসংযোগ পরিচালক মো. তারিক মাহমুদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তি মতে, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে সংসদ সচিবালয়। এদিন বিকাল সাড়ে তিনটায় সংসদ ভবনের শপথ কক্ষে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথমে সরকারি দল আওয়ামী লীগ মনোনীত ৪৮ জন ও পরে বিরোধী দল জাতীয় পার্টি মনোনীত দুই জন সংসদ সদস্য শপথ নেবেন।
শপথ গ্রহণ শেষে তারা শপথ বইয়ে স্বাক্ষর করবেন। পরে তারা বিকেল পৌনে ৫টায় সংসদ অধিবেশনে যোগ দেবেন বলে জানা গেছে।