প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ৪:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১১, ২০২৪, ৮:৫৬ অপরাহ্ণ
আখাউড়া রাতের আধারে প্রবাসীর বাড়িতে ডাকাতির অভিযোগ।
আখাউড়া উপজেলার তন্তর গ্রামের পশ্চিমপাড়া এলাকায় মৃত শামসুল হক (ভূঁইয়া) এর প্রবাসী ছেলেদের বাড়িতে রাতে ডাকাতির ঘটনা ঘটে।
এ ব্যাপারে শামসুল হক ভূঁইয়ার বড় ছেলে শাহীন মিয়া জানায় জহিরুল হক জুরুর নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের একটি ডাকাত দল রাত আনুমানিক আড়াইটার দিকে বাড়ির গেট কুপিয়ে ভেঙে বাড়ীর ভিতরে প্রবেশ করে। আমরা সাত ভাই আমার পাঁচ ভাই প্রবাসী এবং আমি একজন ব্যবসায়ী, ডাকাত দলেরা রাতের আধারে আমাদের বাড়িতে ঢুকে আমার মেজো ভাই দেলোয়ার হোসেন কে রামদা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে।
ঘরে থাকা স্বর্ণ অলংকার নগদ টাকাসহ প্রায় ১২ লক্ষাধিক টাকার মালামাল ডাকাতি করে নিয়ে যায়। আমার ঘরে থাকা কম্পিউটার, সিসি ক্যামেরা সহ আসবাবপত্র ডাকাতি করে নিয়ে যায়। শামসুল হক ভূইয়ার মালয়েশিয়া প্রবাসী আমিন মিয়া বলেন, আব্বাসের নেতৃত্বে তাদের মধ্যে রউফ মিয়ার ছেলে স্বপন, ইউসুফ মিয়ার ছেলে লোকমান,মিয়া, জহিরুল হক জুরু, হৃদয় মিয়া, ইমরান মিয়া, ইয়াসিন মিয়া, মোহাম্মদ আল-আমিন, মোহাম্মদ তারেক মিয়া, রিয়াদ মিয়া, রবি মিয়া, মহিউদ্দিন মিয়া মামলার নথি অনুসারে এই ডাকাতির কর্মকাণ্ডে জড়িত ছিল বলে জানা যায়। প্রবাসী আমিন মিয়া বলেন বর্তমানে ডাকাতদের হুমকিতে আমরা নিরাপত্তা হীনতায় ভুগছি।
এ ঘটনায় প্রবাসী আমিন মিয়া বাদী হয়ে আখাউড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।
Copyright © 2026 বিডি টাইমস. All rights reserved.