রাজধানীর ঢাকার ডেমরা থানাধীন বাইগদিয়া কবরস্থান সংলগ্ন মায়ের দোয়া চটপটি ফুসকা দোকানের সামনে গত ১০/০৮/২৫ তারিখে সন্ধ্যায় আনুমানিক ৬.২৫ মিনিট সময় সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৭৩ নং জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম (৪৫) পিতাঃ মৃত আওলাদ হোসেন এর উপর মোটরসাইকেল আরোহী অস্ত্র ধারী সন্ত্রাসীরা অতর্কিত এলোপাথারী ৩০/৩৫ রাউন্ড গুলি বর্ষণ করে এই সময়ে যুবদল নেতা জাহাঙ্গীর আলম প্রাণে বাঁচতে পার্শ্ববর্তী খালে ঝাঁপ দেয়।
এদিকে স্থানীয় এলাকাবাসী গুলিবর্ষণ শব্দ শুনে ঘটনাস্থলে দ্রুত দৌড়ে আসলে ০৬ জন অস্ত্র ধারী সন্ত্রাসীরা মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।এ সময় সন্ত্রাসীদের গুলিতে স্থানীয় মনির নামে এক পথচারী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এই ঘটনার বিষয়ে গত ১১/০৮/২৫ তারিখে ডেমরা থানায় একটি মামলা হয় মামলা নং-১০।
মামলার বিবরণ সূত্র জানা গেছে দীর্ঘ পাঁচ মাস যাবত সোশ্যাল মিডিয়া বিভিন্ন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে যুবদল নেতা জাহাঙ্গীর আলমের ড্রেজার ব্যবসাকে কেন্দ্র করে ফোনে ২০ লক্ষ টাকা চাঁদা দাবী করে আসছে। উক্ত চাঁদার টাকা দিতে অস্বীকার করলে তারা মোবাইলে হত্যার হুমকি দিয়ে যুবদল নেতা জাহাঙ্গীরকে। উক্ত চাঁদার দাবীকে কেন্দ্র করে সবুজবাগ থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। এ বিষয়ে যুবদল নেতা জাহাঙ্গীর আলমের সাথে কথা বললে তিনি জানান,আমার উপর হামলাকারী অস্ত্র ধারী ছয়জন সন্ত্রাসীদের মধ্যে দুইজনকে চিনেছি একজন হলো ০১। শরফুদ্দিন আলম হীরা (৩৮) পিতাঃ তোফাজ্জল হোসেন মাতাঃ খাইরুন্নেসা স্থায়ী ঠিকানা-দক্ষিণ গাঁও থানাঃ সবুজবাগ ০২। মোঃ ফিরোজ আলম পিতা মৃতঃ মাইনুদ্দিন সাং-মানিকদিয়া, জয়নগর থানাঃ সবুজবাগ।
এবিষয়ে যুবদল নেতা জাহাঙ্গীর আলম আরো জানান,গুলিবিদ্ধ পথচারীর মনির হোসেন (৪৬)কে গুরুতর রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে প্রথমে মুগদা হাসপাতলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক গুলিবিদ্ধ মনিরকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। বর্তমানে পথচারী মনির ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আশঙ্কাজনক অবস্থা চিকিৎসাধীন রয়েছে।ডেমরা থানা সুএে জানা গেছে,ঘটনাস্থল হতে পিস্তলে গুলি খোসা আলামত জব্দ করা হয়েছে।এদিকের Rab-১০ গোয়েন্দা শাখার এক কর্মকর্তার সাথে কথা বললে তিনি সাংবাদিকদের জানান,আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এই বিষয়ে ডেমরা থানা অফিসার ইনর্চাজ মাহমুদুর রহমান এর সাথে মুঠোফোনে কথা বললে তিনি সাংবাদিকদের জানান,শরফুদ্দিন আলম হীরা ও ফিরোজ আলম এদের সাথে দীর্ঘদিন ধরে জাহাঙ্গীর আলমের ডেজার ব্যবসা নিয়ে দ্বন্দ্ব চলছিল সেই জের ধরে জাহাঙ্গীর আলমকে হত্যার উদ্দেশ্য গুলিবর্ষণ করে মধ্যে মনির নামে পথচারীর গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এদিকে প্রধান আসামি শরফুদ্দিন আলম হীরাকে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ বাকী আাসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।