অগ্রণী ব্যাংক পিএলসি, বাগেরহাট অঞ্চল, বাগেরহাট এর শাখা ব্যবস্থাপক সম্মেলন -২০২৫ আজ বুধবার বাগেরহাট মিঠাপুকুর পাড়স্থ আঞ্চলিক কার্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
অগ্রণী ব্যাংক পিএলসি এর সহকারী মহাব্যবস্থাপক ও বাগেরহাট অঞ্চল প্রধান জনাব জিএম সিরাজুল ইসলাম এর সভপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জনাব মোঃ ইখতিয়ার উদ্দীন। মহাব্যবস্থাপক অগ্রণী ব্যাংক পিএলসি খুলনা সার্কেল খুলনা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনাব সমর কুমার রায়, উপমহাব্যবস্থাপক অগ্রণী ব্যাংক পিএলসি, খুলনা সার্কেল, খুলনা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারি মহাব্যবস্থাপক জনাব তপন কুমার বৈরাগী, সহকারি মহাব্যবস্থাপক জনাব শংকর কুমার দাসসহ অগ্রণী ব্যাংক পিএলসি বাগেরহাট অঞ্চলের সকল শাখার ব্যবস্থাপকবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, অগ্রণী ব্যাংক ভাল থাকলে আমরা কর্মকর্তা কর্মচারীরা ভাল থাকবো। গ্রাহক সেবার মান বৃদ্ধি করে ব্যাংকের অগ্রযাত্রা আরও এগিয়ে নিতে হবে।
ব্যাংকটি সকল প্রতিকুল পরিস্থিতি উপেক্ষা করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তিনি ব্যাংকের ধারাবাহিক সাফল্যে সকল কর্মকর্তা কর্মচারী ও সম্মানিত গ্রাহকদের ধন্যবাদ জানান।